শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন। নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে।
সাক্ষাতের সময় দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি (Blue Economy), সমুদ্রসম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীর অবদান ও দেশের স্বার্থ রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।